সহিংসতা ঠেকাতে কলকাতায় সেনা মোতায়েন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪৫ ১৬ মে ২০১৯
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কেন্দ্রে বুধবার সেনা মোতায়েন করা হয়েছে।লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারণার সময় প্রতিযোগী দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের একদিন পর পদক্ষেপ নেয়া হলো।
ভারতে এই প্রথম কোনো রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগ করলো নির্বাচন কমিশন। দিল্লি থেকে উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন।
রয়টার্স জানায়, ভারতের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আসনের রাজ্য পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি অন্য রাজ্যে পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিয়ে ক্ষমতা ধরে রাখতে এখানে তৎপরতা শুরু করায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্যটি।
কিন্তু পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণে থাকা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছে মোদির দল। মমতা নরেন্দ্র মোদির কঠোর সমালোচকদের একজন।
পুলিশ জানায়, পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনায় মোদির দলের ১০০ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশআরো জানায়, তৃণমূলের কোনো সদস্যকে গ্রেফতার করা হয়নি।
সহিংসতার পর ভারতের নির্বাচন কমিশন সব দলের নির্বাচনী প্রচারণা নির্ধারিত সময়ের একদিন আগেই বন্ধ ঘোষণা করেছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কারণ দেখিয়ে লোকসভা ভোটের শেষ দফার আগে রাজ্যে নজিরবিহীন পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। নজিরবিহীনভাবে শুক্রবার রাত ১০টার পর থেকে রাজ্যে শেষদফার ভোট প্রচার বন্ধ করে দিয়েছে কমিশন। নির্ধারিত সময়ের একদিন আগে থেকেই শেষদফার ভোট প্রচার বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রচার শেষ হওয়ার কথা ছিল শুক্রবার বিকেলে। কমিশনের বক্তব্য, ভোট প্রক্রিয়া চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ও র্যালিকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, তার ফলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পরই রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে তোলপাড়।
রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে কমিশন। তার কাজকর্ম দেখভাল করবেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে।
অন্যদিকে বর্তমানে এডিজি সিআইডি পদে থাকা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও অপসারিত করে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের নির্দেশ, শুক্রবার সকাল ১০টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে হবে রাজীব কুমারকে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






